হোম

এ বছরের ২৬ ফেব্রুয়ারি অভিজিৎ রায় ও বন্যা আহমেদের ওপর আক্রমণের পর আজ ৩০শে মার্চ ২০১৫ সকালে ধর্মীয় মৌলবাদিদের হামলায় ব্লগার মোঃ ওয়াশিকুর রহমান বাবু নিহত হলেন। ওয়াশিকুর রহমান অনলাইনে বেশি কিছুদিন ধরেই লেখালেখি করছিলেন। বাংলা কমিউনিটি ব্লগ অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা এই খুনের তীব্র নিন্দা জানাই ও খুনীদের ফাঁসি দাবি করি। আমরা আরো আশা করি, সরকার লেখালেখির পরিবেশ নিশ্চিত করাসহ জননিরাপত্তা বিষয়ে আরো দৃশ্যমান ও জোরদার পদক্ষেপ নেবে। ইতিপূর্বে একই ধরনের হামলায় নিহতদের বিচারপ্রক্রিয়া মন্থর গতিতে চলার কারণে এবং এ যাবত আটক হামলাকারীদের শাস্তি দৃশ্যমান না হওয়ার কারণে এ ধরনের হামলা চালানোতে মৌলবাদি জঙ্গিরা উৎসাহ পাচ্ছে বলেও আমরা মনে করি। বাংলা কমিউনিটি ব্লগ অ্যালায়েন্স মত প্রকাশের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে সমাজের সকল শ্রেনীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।

Wednesday, August 12, 2015

পানিতে ডুবে

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পানিতে ডুবে রিয়া (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার রামশীল

ইউনিয়নের খাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে সূত্রে জানা গেছে, রামশীল ইউনিয়নের খাগবাড়ী গ্রামের রিপন হালদারের মেয়ে রিয়া বাড়ীর পাশের একটি পুকুর পাড়ে গেলে রিয়া পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। এসময় রিয়াকে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে পুকরে পানিতে রিয়া ভেসে উঠলে পরিবারের লোকজন উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

খাগবাড়ী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন

কোটালীপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত সোমবার উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ে বীণাপানি গ্রন্থাগার ও মঙ্গলবার খাগবাড়ী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে খাগবাড়ী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বীণাপানি গ্রন্থাগার আয়োজিত সংবর্ধনায় শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী এবং খাগবাড়ী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট তার্কিক বিমল মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

X

খাগবাড়ী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ার পৃথক স্থানে পানিতে ডুবে মারুফা (২) ও মনীষা রায় (১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।বুধবার দুপুরের দিকে উপজেলার বান্ধাবাড়ী ও খাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারুফা কোটালীপাড়ার বান্ধাবাড়ী গ্রামের সেলিম গোলদার এবং মনীষা রায় খাগবাড়ী গ্রামের দেবব্রত রায়ের মেয়ে।


স্থানীয়রা জানান, বুধবার দুপুরে সেলিম গোলদারের মেয়ে মারুফা বাড়ির উঠানে খেলা করছিলো। এক পর্যায়ে সে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন মারুফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত. বলে ঘোষণা করেন।


অপরদিকে একই সময়ে উপজেলার খাগবাড়ী গ্রামের দেবব্রত রায়ের এক বছরের মেয়ে মনীষা রায় একইভাবে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এসময় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে পুকুর থেকে মনীষার ভাসমান লাশ উদ্ধার করা হয়।