হোম

এ বছরের ২৬ ফেব্রুয়ারি অভিজিৎ রায় ও বন্যা আহমেদের ওপর আক্রমণের পর আজ ৩০শে মার্চ ২০১৫ সকালে ধর্মীয় মৌলবাদিদের হামলায় ব্লগার মোঃ ওয়াশিকুর রহমান বাবু নিহত হলেন। ওয়াশিকুর রহমান অনলাইনে বেশি কিছুদিন ধরেই লেখালেখি করছিলেন। বাংলা কমিউনিটি ব্লগ অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা এই খুনের তীব্র নিন্দা জানাই ও খুনীদের ফাঁসি দাবি করি। আমরা আরো আশা করি, সরকার লেখালেখির পরিবেশ নিশ্চিত করাসহ জননিরাপত্তা বিষয়ে আরো দৃশ্যমান ও জোরদার পদক্ষেপ নেবে। ইতিপূর্বে একই ধরনের হামলায় নিহতদের বিচারপ্রক্রিয়া মন্থর গতিতে চলার কারণে এবং এ যাবত আটক হামলাকারীদের শাস্তি দৃশ্যমান না হওয়ার কারণে এ ধরনের হামলা চালানোতে মৌলবাদি জঙ্গিরা উৎসাহ পাচ্ছে বলেও আমরা মনে করি। বাংলা কমিউনিটি ব্লগ অ্যালায়েন্স মত প্রকাশের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে সমাজের সকল শ্রেনীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।
Showing posts with label খাগবাড়ী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন. Show all posts
Showing posts with label খাগবাড়ী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন. Show all posts

Wednesday, August 12, 2015

খাগবাড়ী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন

কোটালীপাড়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত সোমবার উপজেলার ধারাবাশাইল উচ্চ বিদ্যালয়ে বীণাপানি গ্রন্থাগার ও মঙ্গলবার খাগবাড়ী বিষ্ণু মন্দির প্রাঙ্গণে খাগবাড়ী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বীণাপানি গ্রন্থাগার আয়োজিত সংবর্ধনায় শেখ লুত্ফর রহমান আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী এবং খাগবাড়ী স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক, বিশিষ্ট তার্কিক বিমল মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন।

X