হোম

এ বছরের ২৬ ফেব্রুয়ারি অভিজিৎ রায় ও বন্যা আহমেদের ওপর আক্রমণের পর আজ ৩০শে মার্চ ২০১৫ সকালে ধর্মীয় মৌলবাদিদের হামলায় ব্লগার মোঃ ওয়াশিকুর রহমান বাবু নিহত হলেন। ওয়াশিকুর রহমান অনলাইনে বেশি কিছুদিন ধরেই লেখালেখি করছিলেন। বাংলা কমিউনিটি ব্লগ অ্যালায়েন্সের পক্ষ থেকে আমরা এই খুনের তীব্র নিন্দা জানাই ও খুনীদের ফাঁসি দাবি করি। আমরা আরো আশা করি, সরকার লেখালেখির পরিবেশ নিশ্চিত করাসহ জননিরাপত্তা বিষয়ে আরো দৃশ্যমান ও জোরদার পদক্ষেপ নেবে। ইতিপূর্বে একই ধরনের হামলায় নিহতদের বিচারপ্রক্রিয়া মন্থর গতিতে চলার কারণে এবং এ যাবত আটক হামলাকারীদের শাস্তি দৃশ্যমান না হওয়ার কারণে এ ধরনের হামলা চালানোতে মৌলবাদি জঙ্গিরা উৎসাহ পাচ্ছে বলেও আমরা মনে করি। বাংলা কমিউনিটি ব্লগ অ্যালায়েন্স মত প্রকাশের স্বাধীনতা রক্ষার লড়াইয়ে সমাজের সকল শ্রেনীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।

Wednesday, August 12, 2015

খাগবাড়ী

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ার পৃথক স্থানে পানিতে ডুবে মারুফা (২) ও মনীষা রায় (১) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।বুধবার দুপুরের দিকে উপজেলার বান্ধাবাড়ী ও খাগবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারুফা কোটালীপাড়ার বান্ধাবাড়ী গ্রামের সেলিম গোলদার এবং মনীষা রায় খাগবাড়ী গ্রামের দেবব্রত রায়ের মেয়ে।


স্থানীয়রা জানান, বুধবার দুপুরে সেলিম গোলদারের মেয়ে মারুফা বাড়ির উঠানে খেলা করছিলো। এক পর্যায়ে সে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন মারুফাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত. বলে ঘোষণা করেন।


অপরদিকে একই সময়ে উপজেলার খাগবাড়ী গ্রামের দেবব্রত রায়ের এক বছরের মেয়ে মনীষা রায় একইভাবে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। এসময় পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। পরে পুকুর থেকে মনীষার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

No comments: